‘আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন’-সমালোচনার জবাব দিলেন নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে-আগে তিনি রিকশায় চলাচল করতেন, এখন প্রাডো গাড়িতে চলেন। তবে বাস্তবতা ভিন্ন বলে দাবি করেছেন তিনি।
রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “অনেকে বলেন, আগে রিকশায় চলতাম, এখন প্রাডো গাড়িতে চলি। বাস্তবতা হচ্ছে, নিরাপত্তার কারণে আমাকে একটি গাড়ি ভাড়া করে চলাচল করতে হয়।”
এনসিপির আহ্বায়ক আরও বলেন, “চলতি মাস শেষ হতে চলেছে। কিন্তু সেই গাড়ির ভাড়াও এখনো পরিশোধ করতে পারিনি।”
নাহিদ ইসলাম দাবি করেন, তার ব্যক্তিগত জীবনযাপন নিয়ে যে সমালোচনা করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
একই বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে জেলে থাকলেও সরকারদলীয় অনেক নেতার সম্পদের পরিমাণ বেড়েছে।”
বাজেট আলোচনায় অংশ নিয়ে নাহিদ ইসলাম রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহি এবং জনআস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
‘যারা জামায়াতকে গালি দেয়, তারা হারিয়ে যাবে; জামায়াত টিকে থাকবে’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যারা জামায়াতকে বিভিন্নভাবে আক্রমণ ও গালি দেয়, তারা একসময় ইতিহাস থেকে হারিয়ে যাবে। তবে জামায়াত নানা প্রতিকূলতার মধ্যেও টিকে ছিল এবং ভবিষ্যতেও টিকে থাকবে।শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভ মিলনায়তনে জামায়াতে ইসলামী শেরেবাংলানগর থানা উত্তর আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান
১ ঘন্টা আগে
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন
গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ...
১ ঘন্টা আগে
‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির ‘সবচেয়ে নির্মল মানুষ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সালাউদ্দিন আম্মার।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার এ মন্তব্য করেন।পোস্টে তিনি লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে। অনেক সময় তার
২ ঘন্টা আগে
নাহিদ-আসিফসহ জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জুলাই-আগস্টের আন্দোলনে একসঙ্গে কাজ করা কয়েকজনকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।পোস্টে নাসির উদ্দিন নাসির জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে
৩ ঘন্টা আগে
