আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও উৎসবমুখর নির্বাচন হবে: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।
বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, “এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে জাতি গর্বিত হবে।”
অনুষ্ঠানে কোর্স সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ সময়ের অধ্যবসায়ে অর্জিত জ্ঞান দেশের নীতি প্রণয়ন, জাতীয় উন্নয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজকে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক শিক্ষায় দেশের একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।
চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ সম্পন্ন করেছেন মোট ৯৬ জন সদস্য—এর মধ্যে ৪৯ জন সেনা কর্মকর্তা, ১৮ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ২৯ জন বিদেশি অংশগ্রহণকারী। এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ সফলভাবে শেষ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
৩ ঘন্টা আগে
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...
৩ ঘন্টা আগে
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১৬ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১৮ ঘন্টা আগে
