আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না জ্বালানি মুখপাত্র
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে অকটেন ও পেট্রলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দুই মাসেও কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, কৃষকের ব্যবহৃত ডিজেল নিয়েও কোনো সমস্যা নেই।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সারা দেশে গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ৯১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয় এবং ১ কোটি ৫৬ লাখ ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মুখপাত্র আরও জানান, অভিযান চলাকালে সারা দেশে ৩ লাখ ৬ হাজার লিটার ডিজেল, ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন, ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রল এবং চট্টগ্রামে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস ওয়েলসহ মোট ৫ লাখ ৪২ হাজার ৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান মজুত অনুযায়ী দেশে ডিজেল রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রল ১৮ হাজার ২১ টন এবং ফার্নেস ওয়েল ৭৭ হাজার ৫৪৬ টন।
ইস্টার্ন রিফাইনারি প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার বছরে প্রায় ১৫ লাখ টন ক্রুড ওয়েল পরিশোধন করে, যা দেশের জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। এটি বন্ধ হলেও বিকল্প আমদানি ব্যবস্থার মাধ্যমে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব বলে তিনি জানান। বর্তমানে রিফাইনারির দুটি ইউনিট চালু রয়েছে এবং আগামী মে মাসের প্রথম সপ্তাহে পূর্ণদমে কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, হরমুজ প্রণালির পরিস্থিতি ও আঞ্চলিক যুদ্ধের কারণে সৌদি আরব ও আরব আমিরাত থেকে নির্ধারিত ক্রুড ওয়েল চালান কিছুটা বিলম্বিত হয়েছে। তবে আগের মজুত দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। আগামী ২০ এপ্রিলের দিকে নতুন একটি চালান আসার সম্ভাবনা রয়েছে।
মনির চৌধুরী বলেন, চলতি এপ্রিলের শেষ সপ্তাহ বা মে মাসের শুরুতে সৌদি আরবের ইয়াম্বু বন্দর থেকে একটি ক্রুড ওয়েল জাহাজ দেশে পৌঁছাতে পারে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং জনগণের দুর্ভোগ বিবেচনায় আপাতত দাম বাড়ানোর পক্ষে নয়।
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...
৯ ঘন্টা আগে
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
১০ ঘন্টা আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
১১ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
১৪ ঘন্টা আগে
