আগামী বছর মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ, সূচি প্রকাশ
স্পোর্টস ডেস্ক
আগামী বছরের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়নি।
আইসিসি জানিয়েছে, যুব বিশ্বকাপ ১৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ফাইনালে শেষ হবে। ফাইনালের পরই শুরু হবে বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ১৬ দল, যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে চারটি দল রয়েছে। খেলাগুলো হবে জিম্বাবুয়ের হারারের দুটি মাঠ ও বুলাওয়ে মাঠ এবং নামিবিয়ার দুটি মাঠে। এবার প্রথমবার বিশ্বকাপে খেলবে তানজানিয়া।
ভারত ১৫ জানুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আমেরিকার। ১৭ জানুয়ারি খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
পর্ব ও সেমিফাইনাল কাঠামো
চারটি গ্রুপের সেরা তিনটি দল উঠে যাবে দুটি সুপার সিক্স গ্রুপে, যেখানে প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। সেখান থেকে প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
গ্রুপের তথ্য
- গ্রুপ এ: ভারত, বাংলাদেশ, আমেরিকা, নিউজিল্যান্ড
- গ্রুপ বি: জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড, স্কটল্যান্ড
- গ্রুপ সি: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান, শ্রীলংকা
- গ্রুপ ডি: ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
