আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস আলম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অপরাধে জড়িত এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে।
রোববার (২৬ জুলাই) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তারাকান্দা-ধোবাউড়া সড়কের পশুহাসপাতালের সামনে বিকেল ৫টায় শুরু হওয়া পথসভা চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। পরে দলের নেতারা পরবর্তী পথসভায় যোগ দিতে ভালুকার উদ্দেশে রওনা হন।
বক্তব্যে সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম, হত্যা এবং ‘জঙ্গি’ তকমা দিয়ে হয়রানি করা হয়েছে। তিনি দাবি করেন, ভারত ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর সহযোগিতায় এসব ঘটনা ঘটেছে।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে আবারও আলেম সমাজকে উগ্রবাদ ও জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। এ ধরনের ‘ট্যাগিং’-এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
কক্সবাজারে ছাত্রলীগের সাম্প্রতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, প্রশাসনের সহযোগিতা ছাড়া এমন কর্মসূচি সম্ভব নয়। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “যারা অপরাধী এবং এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মুখে নিরপেক্ষতার কথা বলা হলেও বাস্তবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে। আওয়ামী লীগের মতো রাষ্ট্র পরিচালনা করলে একই পরিণতি হবে বলেও মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যেরও সমালোচনা করেন সারজিস আলম। তার দাবি, জনগণের রায়কে অবমূল্যায়ন করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
বিচার ও সংস্কারে আপস নয়: নাসীরুদ্দীন
পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। সেই লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা জরুরি।
তিনি অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তার করা হয়েছে এবং সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে।
বিচার ও সংস্কারের প্রশ্নে এনসিপি কোনো আপস করবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের দাবির সঙ্গে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত এলে দল রাজপথে আন্দোলন গড়ে তুলবে।
ময়মনসিংহ-২ আসনের এক বিএনপি কর্মীকে চোখ উপড়ে ফেলার হুমকির প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অতীতে অনেক আন্দোলনকারীর চোখ নষ্ট হয়েছে। নতুন করে এ ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়।
যোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি করার আহ্বান
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত নন-এমন ব্যক্তিদেরই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত।
তিনি তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী শহিদুল ইসলামের পক্ষে ভোট চান। একই সঙ্গে নির্বাচিত হওয়ার আগে বা পরে তিনি কোনো অনিয়মে জড়ালে দল তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে বলে জানান।
ময়মনসিংহ মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এটিএম মাহবুব আলম, সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর সদস্যসচিব ইকরাম এলাহী খান, জাতীয় যুবশক্তির ময়মনসিংহ আহ্বায়ক ফয়সাল ফারনিম এবং জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আলী হোসেন।
বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন ভিডিও, বাড়ছে আলোচনা
নারীসংক্রান্ত বিতর্কের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভিডিওগুলো প্রকাশের পর তাকে নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে।সর্বশেষ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে একটি হোটেলের করিডর, লবি...
১৮ ঘন্টা আগে
‘সরকার না মানলে জনগণই জবাব দেবে’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের
জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।ডা. শফিকুর রহমান বলেন, “লড়াইয়ের জন্য প্রস্তুত হন।...
১ দিন আগে
‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পাঁচ বছর টিকতে পারবে না’: নাহিদ ইসলাম
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জুলাই সনদ এবং গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে, তাহলে তারা পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি...
১ দিন আগে
‘হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগণ তাড়াবে’: ডা. শফিকুর রহমান
সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধেও অবস্থান নেবে।শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের...
১ দিন আগে
