রাজনীতি

আ. লীগের ভোট জামায়াতে গেছে বলাটা দলকে আরও বিপদে ফেলবে মন্তব্য রুমিন ফারহানার

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


আ. লীগের ভোট জামায়াতে গেছে বলাটা দলকে আরও বিপদে ফেলবে মন্তব্য রুমিন ফারহানার

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের ভোট জামায়াতে গেছে বলাটা দলটিকে আরও বিপদে ফেলবে। 

তিনি মনে করেন, এ ধরনের মন্তব্য করার আগে দলের অভ্যন্তরীণ ফোরামে আলোচনা করা উচিত। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে তিনি শিবিরের ডাকসু জয়ের কৌশল নিয়েও কথা বলেন।

রুমিন ফারহানা মনে করেন, পরাজয় স্বীকার করে সঠিক যুক্তিতে কথা বলা জরুরি। অযৌক্তিক মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় যারা পরাজিত হয়েছে, তারা অস্বীকারের মধ্যে না থেকে বা “আওয়ামী লীগের ভোট জামায়াতে চলে গেছে”—এ ধরনের কথা বলে দলকে আরও বিপর্যয়ের মধ্যে ফেলছে। উদাহরণস্বরূপ, ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী পেয়েছে ৫ বা ৬ হাজার ভোট, আর শিবিরের প্রার্থী পেয়েছে ১৪ হাজার ভোট। এখানে ৯ হাজার ভোটের একটি ব্যবধান আছে। তাহলে কি আপনি স্বীকার করছেন যে এই ৯ হাজার ভোট ছাত্রলীগের? এ ধরনের কথা না বলে বরং ঠান্ডা মাথায় দলীয় ফোরামে বসে চিন্তাভাবনা করে কথা বলা ভালো।’

তিনি আরও বলেন, রাজনীতির ধরন বদলে যাচ্ছে। নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং সর্বোপরি বাংলাদেশের দিকে তাকালে দেখা যায়, রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন (প্যারাডাইম শিফটিং) এসেছে। রাজনৈতিক দলগুলো যদি এই পরিবর্তন বুঝতে না পারে, তাহলে ছাত্র সংসদ, স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচন—সবক্ষেত্রেই তাদের মূল্য চোকাতে হবে।

রুমিন ফারহানা উদাহারণ দিয়ে বলেন, ‘আমরা একসময় বয়ানের রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্স-এর জয় দেখেছি। যেমন—বাঙালি জাতীয়তাবাদের পরিচয়, ধর্মভিত্তিক পরিচয় বা ভাষাভিত্তিক পরিচয়। ভারতের দিকে তাকালে দেখা যায়, উগ্র ধর্মভিত্তিক রাজনীতিতে তারা নিজেদের আরও বেশি হিন্দু প্রমাণ করতে গিয়ে নানা কুকর্মের আশ্রয় নিচ্ছে। অন্যদিকে, দিল্লির আম আদমী পার্টি জনগণের কল্যাণভিত্তিক বা ওয়েলফেয়ার পলিটিক্স করছে।’

তিনি জোর দিয়ে বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আগামীতে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, ‘ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের মতো দেশগুলোতে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের রাজনীতি, বাঙালি না বাংলাদেশি তত্ত্বের রাজনীতি, বা ধর্মভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি রাজনীতিতে লম্বা রেসের ঘোড়া হয়ে টিকে থাকতে হয়, তবে ওয়েলফেয়ার পলিটিক্স ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই।’


ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং...

৫ ঘন্টা আগে


গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...

৬ ঘন্টা আগে


শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক

ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...

৭ ঘন্টা আগে


অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom