রাজনীতি

আ. লীগের ভাষায় জামায়াত বিরোধী কথা বলছে সরকারি দল: ডা. তাহের

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


আ. লীগের ভাষায় জামায়াত বিরোধী কথা বলছে সরকারি দল: ডা. তাহের

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদে সরকারি দলের বক্তব্যে আওয়ামী লীগের ভাষা ও অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি দাবি করেন, বর্তমান সংসদীয় পরিবেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সরকার ও বিরোধী দলের অবস্থান যেন উল্টো হয়ে গেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আজকের বাস্তবতায় মনে হচ্ছে সরকারি দলের বেঞ্চে বসা সদস্যরা আওয়ামী লীগের মতো আচরণ করছেন, আর বিরোধী বেঞ্চে থাকা সদস্যরা যেন জামায়াত-বিএনপির প্রতিনিধিত্ব করছেন। অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যেভাবে জামায়াতের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করত, বর্তমানে সরকারি দলও একই ভঙ্গিতে বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. তাহের বলেন, আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সময় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল একসঙ্গে কাজ করেছে এবং যৌথভাবে রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করেছে। তবে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সেই ঐক্যের প্রতিফলন আর দেখা যাচ্ছে না। এতে জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সংসদে শুধু বক্তব্য দিয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়; রাজনৈতিক সংস্কৃতি ও মানসিকতার পরিবর্তন জরুরি। অতীতের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দেয় এবং তা গণতান্ত্রিক ভারসাম্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে ৩১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এটি প্রণয়ন করা হয়েছিল এবং এতে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে পরবর্তীতে এর বাস্তবায়ন নিয়ে ভিন্ন অবস্থান তৈরি হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. তাহের সংসদে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত বিরোধ নয়, বরং সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করা। একই সঙ্গে তিনি সুস্থ রাজনীতি ও কার্যকর সংসদীয় পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

৫৪ মিনিট আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১২ ঘন্টা আগে


গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...

১৪ ঘন্টা আগে


মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি
মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom