খেলাধুলা

৮ উইকেটের দুর্দান্ত জয়ে সিরিজ টাইগারদের

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


৮ উইকেটের দুর্দান্ত জয়ে সিরিজ টাইগারদের

হার দিয়ে শুরু হলেও শেষটা হলো দাপুটে। দ্বিতীয় ম্যাচে সমতা ফেরানোর পর তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড। দুর্দান্ত শুরু পেলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

অধিনায়ক পল স্টার্লিং ২৭ বলে ৩৮ ও জর্জ ডকরেল ২৩ বলে ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান নেন ৩টি করে উইকেট।

ছোট লক্ষ্য, সহজ জয়

১১৮ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দলীয় ৩৮ রানের জুটি গড়েন। সাইফ ১৪ বলে ১৯ রান করে আউট হন। এরপর অধিনায়ক লিটন দাসও ৬ বলে ৭ রান করে ফিরে যান।

তবে অন্য প্রান্তে ছিলেন দুর্দান্ত তানজিদ তামিম। ৩৫ বলে ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নিয়ে দলকে জয়ের কাছাকাছি আনেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন পারভেজ ইমন।

শেষ পর্যন্ত ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তানজিদ তামিম এবং ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন পারভেজ ইমন।
৩৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের পক্ষে ইয়োং ও হ্যারি টেক্টর নেন একটি করে উইকেট।

এই জয়ে সিরিজও নিজেদের করে নিল লিটন দাসের দল।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom