জাতীয়

৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

ছবি: সংগৃহীত


৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ পুলিশের ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক দেশের বিভিন্ন জেলা, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), সিআইডি, পিবিআই, এসবি, রেলওয়ে পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

অবসরে পাঠানো ৭ সহকারী পুলিশ সুপার হলেন—ঢাকা র‍্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ঢাকা ডিএমপির সহকারী পুলিশ সুপার নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, ঢাকার মোহাম্মদপুর র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকা আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 


লোডশেডিং নিয়ে ভিডিও করে বিপাকে বিদ্যুৎকর্মী সুমন, চাইলেন ক্ষমা
লোডশেডিং নিয়ে ভিডিও করে বিপাকে বিদ্যুৎকর্মী সুমন, চাইলেন ক্ষমা

দেশজুড়ে টানা লোডশেডিংয়ের মধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ভিডিও ও তথ্য প্রকাশ করে বিপাকে পড়েছেন মাদারীপুরের সুমন হোসেন। ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে বিদ্যুৎ পরিস্থিতির বিভিন্ন আপডেট দেওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।সুমন হোসেন বিদ্যুৎ বিভাগের লাইনম্যান গ্রেড-২ পদে মাদারীপুরের মিঠা পুকুর...

২ ঘন্টা আগে


আজ ১৫ আগস্ট সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ ১৫ আগস্ট সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্টের জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন শুরু করা হয়।

৩ ঘন্টা আগে


খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মিলাদ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মিলাদ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।শুক্রবার (১৪ আগস্ট) সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো...

৭ ঘন্টা আগে


‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’: ইকবাল হাসান মাহমুদ টুকু
‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’: ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। বিপুল ঋণের বোঝার কারণে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘এত ঋণ করে গেছে যে, সরকারি

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom