রাজনীতি

৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

৯ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন।

শনিবার (২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন। পরে স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপান-এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবীরা তাকে স্বাগত জানান।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

সফরকালে তিনি জাপানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির আয়োজিত সংবর্ধনা, বিভিন্ন সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন বলে জানা গেছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom