৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি, কৃষক বাধ্য হয়ে খাওয়াচ্ছেন গরুকে
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে ফুলকপির দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় প্রান্তিক কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। অনেক কৃষক বাধ্য হয়ে ফুলকপি বিক্রি না করে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন।
স্থানীয় বাজারে জানা গেছে, সিরাজগঞ্জ আড়তে প্রতি কেজি ফুলকপির দাম দাঁড়িয়েছে মাত্র ৬ টাকা, যার অর্থ প্রতি ধরা (৫ কেজি) বিক্রি হচ্ছে ৩০ টাকায়। খুচরা বাজারে কেজি প্রতি দাম ১০ টাকা, আর বড় সাইজের পাতাকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০ টাকায়।
কৃষকরা জানিয়েছেন, ফুলকপির আমদানি বেড়ে যাওয়ায় হাট-বাজারে ক্রেতারা কপি কেনায় আগ্রহী হচ্ছেন না। ফলে বিক্রেতারা প্রচেষ্টা সত্ত্বেও হাটে কপি বিক্রি করতে পারছেন না এবং বাধ্য হয়ে বাড়িতে রেখেই গরুকে খাওয়াচ্ছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, এবছর আবহাওয়া অনুকূল হওয়ায় কপির বাম্পার ফলন হয়েছে। অপর কৃষক আব্দুল আজিজ যোগ করেছেন, এবছর আবাদ চাহিদার চেয়ে অনেক বেশি হওয়ায় তারা লোকসানের মুখে পড়েছেন।
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
৬ ঘন্টা আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
৩ দিন আগে
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...
১০ দিন আগে
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...
১৫ দিন আগে
