রাজনীতি

৬ মাসেই বিএনপি সরকার জনপ্রিয়তার তলানিতে: রাশেদ প্রধান

অনলাইন ডেস্ক

২ মাস আগে


৬ মাসেই বিএনপি সরকার জনপ্রিয়তার তলানিতে: রাশেদ প্রধান

ছবি: সংগৃহীত


জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ছয় দফা দাবিতে ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে লংমার্চের প্রতিটি পথসভা জনসভায় রূপ নিয়েছিল বলেও দাবি করেন তিনি।

রোববার বিকেল ৪টায় রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘লংমার্চ প্রমাণ করেছে জনগণ বিএনপি সরকারকে সমর্থন করে না’

রাশেদ প্রধান বলেন, “সারা পথজুড়েই সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই ঐতিহাসিক লংমার্চকে স্বাগত জানিয়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসেই বিএনপি সরকার জনপ্রিয়তার তলানিতে গিয়ে ঠেকেছে।”

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মধ্য দিয়ে দেশের জনগণ বিএনপি সরকারের বর্তমান কর্মকাণ্ড সমর্থন করছে না—এমন বার্তাই পাওয়া গেছে।

‘গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বেইমানি’

বিএনপি সরকারের সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে।

তিনি অভিযোগ করেন, “গণহত্যাকারী শেখ হাসিনা ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার হচ্ছে না। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সারের সংকটে দেশের মানুষ আজ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সবাই দিশেহারা।”

চাঁদাবাজি ও দলীয়করণের অভিযোগ

রাশেদ প্রধান আরও অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে এবং প্রশাসনে দলীয়করণ চরম পর্যায়ে পৌঁছেছে।

তার দাবি, নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি সরকার দেশের যুবসমাজের সঙ্গে প্রতারণা করেছে। বরং বিভিন্ন সংকটের কারণে কলকারখানা বন্ধ হয়ে মানুষ কর্মসংস্থান হারাচ্ছে।

সভায় জাগপা ও যুব জাগপার নেতারা

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, শ্রমবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকী, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের ও নজরুল ইসলাম সজীব, ঢাকা মহানগর সভাপতি এস এম ওলিউল আনোয়ার, সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম রাকিব, সহসভাপতি সৌরভ দাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১২ ঘন্টা আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১২ ঘন্টা আগে


আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান
আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান

আওয়ামী লীগের নেতাকর্মী হলেই অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মসূচি পালন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর...

১৭ ঘন্টা আগে


শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন
শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom