রাজনীতি

৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (আজ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে ওই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগকে কোনো ধরনের শিক্ষাসফর বা শিক্ষা কার্যক্রমের বাইরে ভ্রমণসূচি না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্বাচনসংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করতে সব ডিন, পরিচালক, চেয়ারম্যান ও দপ্তরপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষক সমিতির জরুরি সংবাদ সম্মেলন

এদিকে জকসু নির্বাচন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন।

লিখিত বক্তব্যে অধ্যাপক ইমরানুল হক বলেন, জকসু নির্বাচনের নীতিমালা প্রণয়নের কাজটি অধ্যাপক মো. রইছ উদ্‌দীনের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে। মাত্র দেড় মাসের মধ্যে নীতিমালার খসড়া প্রস্তুত করে তা সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। পরবর্তী সময়ে সিন্ডিকেটের দুটি কমিটি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কমিটি এবং সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে বিষয়টি নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে নেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত না হওয়াকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী, কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজ উদ্দেশ্যমূলকভাবে অধ্যাপক মো. রইছ উদ্‌দীনকে দায়ী করেছে। শিক্ষক সমিতির মতে, এ ধরনের অপপ্রচার অত্যন্ত দুঃখজনক, ন্যক্কারজনক ও অনভিপ্রেত। এ ঘটনায় শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।

‘জকসু নির্বাচন একটি ঐতিহাসিক অধ্যায়’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রইছ উদ্‌দীন বলেন, জকসু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন। এই নির্বাচনে যিনি বা যারা নির্বাচিত হবেন, তারা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অংশ হয়ে থাকবেন এবং পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন।

নির্বাচন স্থগিতের প্রেক্ষাপট

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। তবে ওই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা করে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।

পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১৭ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

২২ ঘন্টা আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom