৬ বছর পর টেস্টে পাঁচ উইকেট, অ্যাশেজে আর্চারের স্মরণীয় প্রত্যাবর্তন
অনলাইন ডেস্ক
চলমান অ্যাশেজ সিরিজের অ্যাডিলেইড টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চার। ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পেলেন এই গতিতারকা।
ম্যাচের প্রথম দিনে তিন উইকেট শিকার করা আর্চার দ্বিতীয় দিনের সকালে আরও দুটি উইকেট যোগ করেন। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ উইকেটটি নিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ইনিংস ফাইভ-ফর।
আর্চারের সর্বশেষ পাঁচ উইকেট ছিল ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে তিনি ১০২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। একের পর এক ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে বেশির ভাগ সময়ই। ছয় বছরে খেলতে পেরেছেন মাত্র ১০টি টেস্ট ম্যাচ।
ক্যারিয়ারের শুরুটা ছিল দারুণ। প্রথম সাত টেস্টেই তিনবার ইনিংসে পাঁচ উইকেট নেন আর্চার। অভিষেক সিরিজ ২০১৯ অ্যাশেজে হেডিংলি ও ওভালে নিয়েছিলেন ইনিংসে ছয় উইকেট। তবে চোটের কারণে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি।
দীর্ঘ পুনর্বাসন শেষে গত বছর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত খেলছেন আর্চার। সাড়ে চার বছর পর গত জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরেন তিনি। পাঁচ ম্যাচের সেই সিরিজে খেলেন দুটি টেস্ট। এবারের অ্যাশেজের তিনটি টেস্টেই মাঠে নামছেন ৩০ বছর বয়সী এই ফাস্ট বোলার।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্টে পাঁচ উইকেট নেওয়ার মধ্য দিয়ে আর্চার যেন আবারও জানান দিলেন—চোট কাটিয়ে তিনি ফিরছেন নিজের চেনা ভয়ংকর রূপেই।

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।
৯ ঘন্টা আগে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ
৪ দিন আগে
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...
৬ দিন আগে
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...
৭ দিন আগে
