বিশেষ সংবাদ

৫৪তম জাতীয় সমবায় দিবসে সম্মাননা স্বারক পেল বসুন্ধরা ক্ষুদ্র কে.বি.এস.এস লিমিটেড

নীলফামারীর প্রতিনিধিঃ সোহেল রানা

১২ মাস আগে


৫৪তম জাতীয় সমবায় দিবসে সম্মাননা স্বারক পেল বসুন্ধরা ক্ষুদ্র কে.বি.এস.এস লিমিটেড

৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘বসুন্ধরা ক্ষুদ্র কে.বি.এস.এস লিমিটেড’-কে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্বারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা সাঈদ ত্বনী ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার সার্কেলের সহকারী পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী, লালমনিরহাট জেলা সমবায় অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম ও মোঃ আরিফ হোসেন, উপজেলা বন কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বসুন্ধরা ক্ষুদ্র কে.বি.এস.এস লিমিটেড-এর ব্যবস্থাপক মোঃ সোহেল রানা উপস্থিত থেকে সম্মাননা স্বারকটি গ্রহণ করেন।

বক্তারা বলেন, বসুন্ধরা ক্ষুদ্র কে.বি.এস.এস লিমিটেড স্থানীয় পর্যায়ে সমবায় আন্দোলনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক পরিবর্তনে প্রতিষ্ঠানটির অবদান প্রশংসনীয় ও অনুকরণীয়।


কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন

কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.

২৫ দিন আগে


চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...

১ মাস আগে


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১ মাস আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

২ মাস আগে

Dr.Mahfuzul Alom