৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং জুলাইয়ের জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর প্রধান প্রধান সড়কে জামায়াতের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। এর আগে রেলওয়ে স্টেশনসংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে একটি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার আমীর কামরুল আহসান এমরুল সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমীর আব্দুল করিমসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না।
জামায়াতের ৫ দফা দাবির মধ্যে রয়েছে: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জামায়াত নেতারা।
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
৬ ঘন্টা আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
৩ দিন আগে
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...
১০ দিন আগে
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...
১৫ দিন আগে
