রাজনীতি

৫ আগস্টের পর দীর্ঘদিন দেশেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

অনলাইন ডেস্ক

১ মাস আগে


৫ আগস্টের পর দীর্ঘদিন দেশেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

ছবি: সংগৃহীত


২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দীর্ঘদিন বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন তিনি। পরে পরিস্থিতির কারণে তাকে স্থান পরিবর্তন করে দেশ ছাড়তে হয়েছে বলে দাবি করেন সাদ্দাম।

শনিবার প্রকাশিত বিবিসি বাংলার ‘আওয়ামী লীগের নেতারা ভারতে দুই বছর কীভাবে কাটালেন’ শীর্ষক এক প্রতিবেদনে সাদ্দাম হোসেনের বক্তব্য তুলে ধরা হয়।

বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, ৫ আগস্টের পর দীর্ঘ সময় তিনি বাংলাদেশেই ছিলেন। নিরাপত্তার কারণে তাকে বারবার অবস্থান পরিবর্তন করতে হয়েছে। এ সময় তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছেন বলেও জানান।

তিনি বলেন, “৫ আগস্টের পর দীর্ঘদিন আমি তো দেশেই ছিলাম। কৌশলগত কারণে বারবার জায়গা বদল করতে হয়েছে। তার মধ্যেই চেষ্টা করে যাচ্ছিলাম সংগঠন পরিচালনা করার।”

সাদ্দাম হোসেনের ভাষ্য অনুযায়ী, সে সময়কার পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করা হয়। তবে পরবর্তী সময়ে দমন-পীড়ন শুরু হলে তাকে অবস্থান পরিবর্তন করতে হয়।

তিনি দাবি করেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনো দেশের ভেতরেই অবস্থান করছেন। বাংলাদেশে থাকা নেতাকর্মীদেরই সংগঠনের মূল শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, বিভিন্ন কমিটি পুনর্গঠন এবং চলমান মামলায় সহায়তা দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে বলে জানান তিনি।

দেশে ফেরার বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, তিনি এবং তার পরিবার মানসিক ও পারিবারিকভাবে দেশে ফেরার জন্য প্রস্তুত। তবে দেশে ফেরার সময় নির্ধারণের অপেক্ষায় রয়েছেন তিনি।

তার ভাষায়, “মানসিক আর পারিবারিকভাবে আমি এবং আমরা দেশে ফেরার জন্য প্রস্তুত। রোডম্যাপটা তৈরি, এখন অপেক্ষা করছি টাইমলাইনের জন্য।”

দেশে ফিরে গেলে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে তাদের ধারণা রয়েছে বলেও মন্তব্য করেন সাদ্দাম। তিনি জানান, দেশে ফেরার পর কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, সে বিষয়ে ব্যক্তিগত ও পারিবারিকভাবে তারা মানসিক প্রস্তুতি নিয়েছেন।

তার এসব বক্তব্যের মধ্য দিয়ে ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান, আত্মগোপনে থাকা এবং সংগঠনের কার্যক্রম পরিচালনার বিষয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

৪ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

৫ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১৬ ঘন্টা আগে


গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom