সারাদেশ

৩৫ ফুট গভীরেও পাওয়া যায়নি শিশু সাজিদকে, উদ্ধার অভিযান চলমান

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


৩৫ ফুট গভীরেও পাওয়া যায়নি শিশু সাজিদকে, উদ্ধার অভিযান চলমান

রাজশাহীর তানোরে প্রায় ৩০–৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশুকে উদ্ধারে রাতভর চেষ্টা চালিয়েও সফল হয়নি ফায়ার সার্ভিস। টানা ১৬ ঘণ্টার অভিযানেও শিশুটিকে শনাক্ত করা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত উদ্ধারকাজ চলমান ছিল।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মূল গর্তের পাশ কেটে নিচে নামার চেষ্টা করা হচ্ছে। আজ সকালেও ৩৫ ফুট নিচ পর্যন্ত খনন করেও শিশুটির সন্ধান মেলেনি। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, ‘উদ্ধার কাজ শেষ হয়নি। খনন চলছে।’

গতকাল বুধবার বেলা একটার দিকে তানোর উপজেলার কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে সাজিদ নামের দুই বছরের শিশু গর্তে পড়ে যায়। সে ওই গ্রামের মো. রাকিবের ছেলে।

কেন তৈরি হয়েছিল গর্ত?

স্থানীয়রা জানান, পচন্দর ইউনিয়নের এই এলাকার ভূগর্ভস্থ পানির স্তর অনেক নেমে গেছে। গভীর নলকূপ বসাতে নিষেধাজ্ঞা থাকলেও কোয়েলহাট গ্রামের কছির উদ্দিন নিজের জমিতে পানির স্তর পরীক্ষা করতে একটি গর্ত খনন করেন। পরে সেটি ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে আবার গর্ত তৈরি হয়। সেই গর্তেই পড়ে যায় শিশুটি।

রাতভর চলেছে খনন

ফায়ার সার্ভিস জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধারকাজে যোগ দেয়। রাত ১০টার দিকে ছোট এক্সকাভেটরের কার্যক্ষমতা কমে গেলে রাজশাহী সিটি করপোরেশন থেকে বড় এক্সকাভেটর আনা হয়। একটানা রাতভর চলা খননেও শিশুটিকে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, বেলা আড়াইটার দিকে খবর পাওয়ার পর দ্রুত অভিযান শুরু হয়। এর আগে স্থানীয়রা উদ্ধার চেষ্টা করায় কিছু মাটি গর্তের ভেতরে পড়ে যায়। এতে কাজ কিছুটা জটিল হয়েছে। শিশু যেন শ্বাস নিতে পারে সেজন্য শুরু থেকেই পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে এখনো টানটান উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন।


ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...

৬ ঘন্টা আগে


৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে

১৫ ঘন্টা আগে


বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য

১৭ ঘন্টা আগে


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom