৩৫ মিনিটে প্রথম ভোট, উত্তাপহীন পরিবেশে চলছে বিসিবি নির্বাচন
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ (রোববার) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্বাচনকে ঘিরে প্রত্যাশিত উত্তেজনা দেখা যায়নি। ভোট শুরুর ৩৫ মিনিট পর প্রথম ভোট পড়ার ঘটনাই সেই চিত্র স্পষ্ট করেছে।
নির্বাচন উপলক্ষে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই কাউন্সিলর, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা এবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। তবে পরিচালনা পর্ষদের বেশ কয়েকটি পদে আগেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের আগ্রহ তুলনামূলক কম দেখা গেছে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরি, মীর শাকরুল আলম সীমান্ত, মির্জা ফয়সল আমীন, সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে একক প্রার্থী হিসেবে পরিচালক হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।
খুলনা বিভাগে তিন প্রার্থীর মধ্যে দুইজন নির্বাচিত হবেন। সেখানে শফিকুল আলম ও শান্তনু ইসলাম এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বরিশাল বিভাগে মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি-র মধ্যে একজন নির্বাচিত হবেন।
ঢাকার ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, মীর্জা ইয়াসির আব্বাস এবং শাহনিয়ান তানিম-সহ বেশ কয়েকজন পরিচালক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যার মধ্যেই বাকি পরিচালক পদগুলোর ফলাফল জানা যাবে। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই পরবর্তীতে গঠিত হবে নতুন বোর্ড পরিচালনা কাঠামো।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
৯ দিন আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১২ দিন আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১৩ দিন আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১৪ দিন আগে
