বিশেষ সংবাদ

৩ দফা দাবিতে অনশনে ববি শিক্ষার্থীরা

১১ মাস আগে


৩ দফা দাবিতে অনশনে ববি শিক্ষার্থীরা

অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাতজন শিক্ষার্থী

 গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে আমরণ অনশনে বসেছেন। শিক্ষার্থীদের এই অনশন কর্মসূচিতে একজন নারী শিক্ষার্থীও রয়েছেন। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অনশন আজ শুক্রবারও (৫ সেপ্টেম্বর) চলমান আছে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের পরিধি বৃদ্ধি এবং পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। পূর্বে এই দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কও অবরোধ করা হয়। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তারা অনশন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, "তিনি অভিভাবক হিসেবে শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে আছেন এবং তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন"। উপাচার্য বলেন, "শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। ইতোমধ্যে পরিবহন সংকট নিরসনে একটি নতুন বাসের ব্যবস্থা করা হয়েছে।" অন্যান্য দাবিগুলো বাস্তবায়নেও কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।


তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক

দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং বৈঠককে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ

৩ দিন আগে


৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল
৫ আগস্ট : সেনা ভবন-বঙ্গভবনে যা হয়েছিল

২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজধানীজুড়ে নেমে আসে জনতার ঢল, হাজারো মানুষের মিছিলের গন্তব্য হয়ে ওঠে গণভবন। একই সময়ে সেনানিবাস ও বঙ্গভবনে চলতে থাকে দেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান, বিভিন্ন রাজনৈতিক...

৮ দিন আগে


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১০ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom