বিশেষ সংবাদ

২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ইনুকে হাজিরের নির্দেশ

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে ইনুকে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আগামী ২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই-আগস্টের আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে এই মামলাটি করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন সকালে প্রসিকিউশন ইনুর বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতাসহ মোট আটটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমেদ, সাইমুম রেজা তালুকদার এবং আবদুস সাত্তার পালোয়ান।

শুনানিতে প্রসিকিউশন আটটি অভিযোগ উপস্থাপন করে এবং ইনুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর পাশাপাশি তাঁকে বিচারের মুখোমুখি করার আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) তাঁকে হাজির করার নির্দেশ দেয়।

গত বছরের ২৬ আগস্ট রাজধানী উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের মেয়াদে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি জোটের প্রার্থী হিসেবে তাঁর নিজস্ব আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়া অঞ্চলে ছয়জন হত্যাকাণ্ডের শিকার হন এবং বেশ কয়েকজন আহত হন। এর জের ধরেই হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। তদন্ত সংস্থার কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন দাখিলের পর এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১২ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

১৭ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

১৯ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৫ দিন আগে

Dr.Mahfuzul Alom