২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ২৬৩: মোট আক্রান্ত প্রায় ৪৮৫০০
অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এই ২৬৩ জন নতুন রোগীসহ, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৯১ জন। এই বছর এডিস মশাবাহিত এই রোগে মোট ২০২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
মাসভিত্তিক ডেঙ্গু পরিসংখ্যান (জানুয়ারি থেকে আগস্ট ২০২৫)
চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) ডেঙ্গু পরিস্থিতি ছিল নিম্নরূপ:
- জানুয়ারি: ১,১৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং ১০ জনের মৃত্যু হয়।
- ফেব্রুয়ারি: ৩৭৪ জন রোগী ভর্তি হন এবং তিনজনের মৃত্যু হয়।
- মার্চ: ৩৩৬ জন রোগী ভর্তি হলেও এই মাসে কোনো মৃত্যুর খবর দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
- এপ্রিল: ৭০১ জন রোগী ভর্তি হন এবং সাতজনের মৃত্যু হয়।
- মে: ১,৭৭৩ জন রোগী ভর্তি হন এবং তিনজনের মৃত্যু হয়।
- জুন: ৫,৯৫১ জন রোগী ভর্তি হন এবং ১৯ জনের মৃত্যু হয়।
- জুলাই: ১০,৬৮৪ জন রোগী ভর্তি হন, যা ছিল এই সময়ের মধ্যে সর্বোচ্চ, এবং ৪১ জনের মৃত্যু হয়।
- আগস্ট: ১০,৪৯৬ জন রোগী ভর্তি হন এবং ৩৯ জনের মৃত্যু হয়।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
৩ ঘন্টা আগে
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...
৩ ঘন্টা আগে
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১৬ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১৮ ঘন্টা আগে
