জেলার খবর

‘২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে’: আমির হামজা

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে’: আমির হামজা

ছবি: সংগৃহীত


কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার গাড়িবহরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা তার দায়িত্ব। তবে রাজনীতির নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু।

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আমির হামজা বলেন, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হামলার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান তিনি।

কুষ্টিয়ার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে জবাব দেওয়া হবে।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আমির হামজা। তিনি বলেন, তার গাড়ির সামনে ও পেছনে পুলিশের গাড়ি ছিল এবং সেখানে প্রায় ১৫-১৬ জন পুলিশ সদস্য ছিলেন। এরপরও একজন সংসদ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটায় জেলার প্রশাসনকে নিষ্ক্রিয় ও ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি।

আমির হামজা আরও অভিযোগ করেন, হামলার সময় তার মেয়ের গলা থেকে চেইন টেনে নিয়ে যাওয়া হয়েছে। তার দাবি, একজন সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরাই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার পরিস্থিতি নিয়ে প্রশ্ন থেকেই যায়।

গাড়িতে লাঠি রাখার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি অস্ত্রের লাইসেন্স বা বডিগার্ড না থাকায় নিজের নিরাপত্তার জন্য তার গাড়িতে দুটি লাঠি রাখা হয়। হামলার সময় তার চালক লাঠি হাতে গাড়ি থেকে নামেন এবং তিনি নিজেই গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা
রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা

রাজশাহী থেকে বিভিন্ন রুটে নতুন আরও তিনটি ট্রেন চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে। অন্য দুটি ট্রেন চলবে রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেন, রাজশাহী থেকে আরও

১৫ ঘন্টা আগে


টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়

৩ দিন আগে


পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা

৩ দিন আগে


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা।  রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom