‘২০২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, যুদ্ধের রিহার্সেল ছিল’: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৪ সালের আন্দোলনকে ‘ফাইনাল যুদ্ধ’ নয়, বরং মূল যুদ্ধের ‘রিহার্সেল’ বা মহড়া ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের আন্দোলনে যারা জেগে উঠেছিলেন, তারা সবাই মারা যাননি কিংবা ঘুমিয়ে পড়েননি। তারা সজাগ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছেন। মূল যুদ্ধের আগে বাহিনীকে প্রস্তুত করতে কসরত ও মহড়া দিতে হয়। তাই ২০২৪ সালের আন্দোলনকে কেউ যেন ফাইনাল যুদ্ধ মনে না করেন। এটি ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল।
তিনি আরও বলেন, ২০২৪ সালের পর দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ফ্যাসিবাদের ‘পঙ্কিলতা, ময়লা ও আবর্জনা’ পরিষ্কার হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তা হয়নি; বরং আবর্জনার পরিমাণ আরও বেড়েছে।
জামায়াত আমিরের অভিযোগ, ফ্যাসিবাদ একটি সংক্রামক ব্যাধির মতো। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। তার দাবি, গত ১৫ বছরের ফ্যাসিবাদী সরকার যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথ অনুসরণ করছে। এই পথ পরিবর্তন করা প্রয়োজন।
তিনি বলেন, এই পথ ফ্যাসিবাদীদের পথ, আয়নাঘরের পথ এবং অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যার পথ। বাংলাদেশের মানুষ কাউকে এই পথে চলতে দেবে না।
জুলাই জাদুঘর থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় সরিয়ে ফেলার অভিযোগও করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সচেতন নাগরিকদের প্রত্যেকেরই এই জাদুঘর পরিদর্শন করা উচিত। তবে তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতির দুঃখের ঘটনাগুলো সেখানে তুলে ধরা হলেও পরবর্তী সময়ে এর অনেক উপাদান সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর প্রায় সব সরকারই ইতিহাস বিকৃতির অভিযোগ করেছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় আসা কেউই এই প্রবণতা থেকে পুরোপুরি বের হতে পারেনি।
বক্তব্যে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও পাসপোর্টের শক্তি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তার মতে, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। বিশ্বের কাছে একটি দেশের মানুষের সম্মানের অন্যতম মানদণ্ড হলো সেই দেশের পাসপোর্টের শক্তি। কিন্তু বাংলাদেশের পাসপোর্টের অবস্থান হতাশাজনক।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১৮০ দিনের কর্মকাণ্ডে চরম অব্যবস্থাপনা ও অপরিকল্পনা: নাহিদ ইসলাম
বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডে চরম অব্যবস্থাপনা ও অপরিকল্পনার কারণে জনভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন,...
৫ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের সুযোগ নেই: রাশেদ খান
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা...
৫ ঘন্টা আগে
ওমরাহ পালন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২০ আগস্ট রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহ সম্পন্ন করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন।শনিবার এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।এর আগে বৃহস্পতিবার
১ দিন আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত: অলি আহমদ
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কাজ করার সাংবিধানিক সুযোগ সীমিত।বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।অলি
২ দিন আগে
