অপরাধ

'১৯ লাখ টাকা চাঁদা নিয়েছে, আরও ১০ লাখ টাকার দাবি'

৭ মাস আগে


'১৯ লাখ টাকা চাঁদা নিয়েছে, আরও ১০ লাখ টাকার দাবি'

ছবি: সংগৃহীত


কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা নিয়ে বিরোধের জেরে ওমর ফারুক নামের এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মীর বিরুদ্ধে। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার খাজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

ওমর ফারুক সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং খাজানগর এলাকার ফ্রেশ অ্যাগ্রো অটো রাইস মিলের মালিক। অভিযুক্ত হানিফ কবিরাজ সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী।

ওমর ফারুক দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর হানিফ কবিরাজ তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তিন দফায় ১৯ লাখ টাকা আদায় করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারও ১০ লাখ টাকা দাবি করলে তিনি বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও দলের প্রার্থী মো. জাকির হোসেন সরকারকে জানান। এরপর থেকেই হানিফ তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার বর্ণনায় ওমর ফারুক বলেন, সোমবার বিকেলে তিনি নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকাকালে হানিফ ও তাঁর সহযোগীরা এসে তাঁকে মারধর করেন এবং জানতে চান কেন তিনি চাঁদার বিষয়টি বিএনপির প্রার্থীকে জানিয়েছেন।

ঘটনার প্রতিবাদে চালকল এলাকার বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর কুষ্টিয়া যুবদলের সমন্বয়ক আবদুল মাজেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হানিফ কবিরাজ মিলমালিকদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। তবে এসব অভিযোগের বিষয়ে হানিফ কবিরাজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও কুষ্টিয়া–৩ আসনে দলের পরাজিত প্রার্থী মো. জাকির হোসেন সরকার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় যুবদল হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে। তাঁর ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না বলেও উল্লেখ করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

৩ ঘন্টা আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

২ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

২ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom