সারাদেশ

১৮টি কম্বল নিয়ে সংঘর্ষে রাজশাহীতে বিএনপির ১৩ নেতা-কর্মী আহত

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


১৮টি কম্বল নিয়ে সংঘর্ষে রাজশাহীতে বিএনপির ১৩ নেতা-কর্মী আহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি ১৮টি কম্বল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির অন্তত ১৩ জন নেতা–কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (গতকাল) দুপুরে উপজেলার ধোপাপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন—জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আনসার আলী (৫৪), তাঁর ছেলে সৌমিক হাসান (২৪), দেলোয়ার হাসান (২৫) ও সাব্বির হাসান (১৪)। আনসার আলীর স্ত্রী শামীমা বেগম (৪৫) আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে অবস্থান করছেন। এ ছাড়া আহত হয়েছেন দুই সহোদর বাবু ও আনোয়ার, আকরাম ও হান্নান, ওয়ার্ড বিএনপির সদস্য বেলাল হোসেন, এমরান আলী, শামীম হোসেন এবং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক রনি ইসলাম।

হাসপাতালে চিকিৎসাধীন আনসার আলী অভিযোগ করে বলেন, ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকনাজ বেগম সরকারি ১৮টি কম্বল বিতরণের দায়িত্বে ছিলেন। তিনি আনসার আলীকে ফোন করে পাঁচ থেকে ছয়জন শীতার্ত মানুষকে জাতীয় পরিচয়পত্রসহ নিয়ে আসতে বলেন। কিন্তু তিনি গিয়ে দেখেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী একাই সব কম্বল নিয়ে গেছেন। এ নিয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ধোপাপাড়া বাজারে তাঁর মার্কেটে কথা-কাটাকাটির একপর্যায়ে আরজ আলী ও তাঁর অনুসারীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যসহ কয়েকজন আহত হন।

অন্যদিকে ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকনাজ বেগম বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য না থাকায় স্থানীয় পর্যায়ে বিতরণ কার্যক্রমে রাজনৈতিক ও সামাজিক নেতাদের সহযোগিতা নিতে হচ্ছে। ধোপাপাড়া ওয়ার্ডে নয়টি পাড়া রয়েছে। প্রতিটি পাড়ায় দুটি করে কম্বল বিতরণের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করতে বলা হয়েছিল। সেই ফটোকপিতে স্বাক্ষর করে আরজ আলীকে ১৮টি কম্বল দেওয়া হয়। তিনি জানান, রোববার আনসার আলী এসে বলেন, শুধু আরজ আলীকে না দিয়ে অন্যদেরও যুক্ত করতে হবে। বিষয়টি আরজ আলীকে জানালে তিনি কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন। কিন্তু সোমবার হঠাৎ এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী বলেন, ধোপাপাড়া ওয়ার্ডের নয়টি পাড়ায় নয়জন সমন্বয়কের হাতে তিনি দুটি করে কম্বল তুলে দিয়েছেন। সোমবার সকালে বাজারে চা খেতে গেলে কম্বল বিতরণ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এসে তাঁকে ধাক্কা দেন। পরে আনসার আলীর দুই ছেলে তাঁকে মারধর করেন। তাঁর অনুসারীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান। পরে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে মারামারিতে কয়েকজন আহত হন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

৬ ঘন্টা আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

৩ দিন আগে


৫০-৬০ লাখ টাকার গাছ উধাও  অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...

১০ দিন আগে


সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom