১৬ কেজি ওজনের বিশাল রুই মাছ বিক্রি ৫৯ হাজার ২০০ টাকায়
অনলাইন ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর এক বিশাল আকৃতির রুই মাছ ৫৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি জেলেদের কাছ থেকে কিনে পরে অনলাইনে বিক্রি করেন।
মাছটির ওজন ছিল ১৬ কেজি। দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকায় জেলে তাজেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মায় পানি ও স্রোত বাড়ার কারণে সাম্প্রতিক সময়ে বড় আকারের মাছ ধরা পড়ছে। জেলেদের জালে প্রায়শই পাঙাশ, রুই, বাঘাইড়, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। শনিবারও তাজেল হালদার ও তার সঙ্গীরা মাছ শিকারের সময় এই বিশাল রুইটি ধরতে সক্ষম হন। মাছটি বিক্রির জন্য গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে যাওয়া হয়।
সেখানে ১৬ কেজি ওজন পরিমাপ করে প্রতি কেজি ৩,৫০০ টাকা দরে মোট ৫৬,০০০ টাকায় মাছটি স্থানীয় ব্যবসায়ী শাজাহান শেখের কাছে বিক্রি করেন জেলে তাজেল হালদার।
এ বিষয়ে ব্যবসায়ী শাজাহান শেখ জানান, তিনি ৫৬,০০০ টাকায় মাছটি কেনার পর তা অনলাইনে সিলেট জেলার একজন লন্ডনপ্রবাসী ব্যক্তির কাছে ৫৯,২০০ টাকায় বিক্রি করেছেন।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
২৫ মিনিট আগে
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...
৩২ মিনিট আগে
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১৩ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১৫ ঘন্টা আগে
