১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, খুব দ্রুত শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, শপথ কে পড়াবেন-সে বিষয়ে পরে জানানো হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলের গেজেট এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে প্রকাশ করা হবে। এছাড়া জামায়াতের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন আগেই স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ, সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও...
৫৮ মিনিট আগে
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী
আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রিজভী দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার...
১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা
টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এতে বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিশুর পড়াশোনা। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বিদ্যালয়টি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় আবারও শিক্ষার আলো ফিরতে শুরু করেছে দুর্গম ওই পাহাড়ি জনপদে।আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ে...
১ ঘন্টা আগে
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার
দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।স্থায়ী...
২ ঘন্টা আগে
