রাজনীতি

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে বিএনপি এমন একটি সরকার পরিচালনা করবে, যে সরকারের প্রকৃত মালিক হবে দেশের সকল জনগণ।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন।”

তিনি বলেন, “বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের ভালো লাগে, তাহলে জনগণ অবশ্যই বিএনপিকে ভোট দেবে। অন্য রাজনৈতিক দলগুলোও তাদের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরবে। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

তবে তিনি সতর্ক করে বলেন, “একটি দল জনগণকে ধোঁকা দিয়ে বলছে—তাদের ভোট দিলে মরলে জান্নাত পাওয়া যাবে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “বাংলাদেশে যেন আর কোনোদিন গুমের ঘটনা না ঘটে। কোনো মাকে যেন তার সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে আর কোনো মানুষ গুম হবে না এবং গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।”

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি দীর্ঘ ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আছি। ২০০৮ সালে কারাবন্দি থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারিনি। সে সময় আমার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদকে আপনারা আমার চেয়েও বেশি ভোটে নির্বাচিত করেছিলেন। এজন্য আমি ও আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমার জীবন বিপন্ন হয়েছিল। আমরা এমন সময় পার করেছি, যখন কেউ মুক্তভাবে কথা বলতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই অন্ধকার সময় আর ফিরে আসতে দেওয়া যাবে না।”

পথসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...

৬ ঘন্টা আগে


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

২৩ ঘন্টা আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

১ দিন আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom