রাজনীতি

১১ দলীয় নির্বাচনী ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


১১ দলীয় নির্বাচনী ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

ছবি: সংগৃহীত


জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলটির নেতারা জানান, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল। জাতীয় নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়ে সেই ঐক্যের কার্যকারিতা বাস্তবিক অর্থে শেষ হয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ে ১১ দলীয় জোটের কিছু কর্মসূচিতে অংশ নিলেও এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস।

নেতারা বলেন, ভবিষ্যতেও দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে জাতীয় সংসদে খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলেও জানানো হয়।

দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুফতি আবুল হাসানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে নেতারা বলেন, জুলাই সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায়কে উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছে। তাদের দাবি, জনগণের প্রত্যাশা অনুযায়ী এমন সংবিধান সংস্কার প্রয়োজন, যাতে ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার সব পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

খেলাফত মজলিসের নেতারা অবিলম্বে সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জুলাই ও শাপলা হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিও জানান তারা।

তারা আরও বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করার চেষ্টা করলে সরকার রাজনৈতিক সংকটে পড়তে পারে। তাই জনমতের প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার ও বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।


‘সরকার না মানলে জনগণই জবাব দেবে’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের
‘সরকার না মানলে জনগণই জবাব দেবে’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।ডা. শফিকুর রহমান বলেন, “লড়াইয়ের জন্য প্রস্তুত হন।...

৬ ঘন্টা আগে


‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পাঁচ বছর টিকতে পারবে না’: নাহিদ ইসলাম
‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার পাঁচ বছর টিকতে পারবে না’: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জুলাই সনদ এবং গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে, তাহলে তারা পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি...

৯ ঘন্টা আগে


‘হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগণ তাড়াবে’: ডা. শফিকুর রহমান
‘হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগণ তাড়াবে’: ডা. শফিকুর রহমান

সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধেও অবস্থান নেবে।শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের...

১০ ঘন্টা আগে


সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি মাসুদ সাঈদীর
সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি মাসুদ সাঈদীর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জুলাইয়ের গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।স্ট্যাটাসে মাসুদ সাঈদী বলেন, রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর মো. সাহাবুদ্দিন আর

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom