রাজনীতি

১১ দলীয় জোটে আসন সমঝোতা: কোন দল পাচ্ছে কত আসন

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


১১ দলীয় জোটে আসন সমঝোতা: কোন দল পাচ্ছে কত আসন

ছবি: সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর আসন সমঝোতার ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন বণ্টনের বিস্তারিত তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষিত সমঝোতা অনুযায়ী আসন্ন নির্বাচনে—

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিদ্বন্দ্বিতা করবে ১৭৯টি আসনে,

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৩০টি আসন,

  • বাংলাদেশ খেলাফত মজলিস পাবে ২০টি আসন,

  • খেলাফত মজলিস পাবে ১০টি আসন,

  • লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পাবে ৭টি আসন,

  • এবি পার্টি পাবে ৩টি আসন,

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) পাবে ২টি আসন,

  • নেজামী ইসলামী পার্টি পাবে ২টি আসন।

এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য এখনো আসন চূড়ান্ত করা হয়নি। একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী এবং জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

নেতারা জানান, অবশিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনার মাধ্যমে বাকি আসনগুলোও দ্রুত চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তারা।


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

১৮ মিনিট আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

২০ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

১ দিন আগে

Dr.Mahfuzul Alom