জাতীয়

১০ মার্চ কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


১০ মার্চ কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


রাজধানীর বনানী কড়াইল বস্তিতে আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে তার ১০ মার্চ বগুড়ায় এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে থাকায় সেই সফর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

নীতিমালা চূড়ান্ত

সমাজকল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ চূড়ান্ত করেছে। ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই দর্শনে প্রণীত নীতিমালাটি শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি হবে।

নীতিমালায় বলা হয়েছে, নিম্ন-মধ্যম ও উচ্চ আয়ের কিছু শ্রেণিকে সুবিধার বাইরে রাখা হয়েছে। কার্ড পাবেন না—

  • পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হলে

  • বাড়িতে এসি ব্যবহারকারী বা গাড়িসহ বিলাসবহুল সম্পদের মালিক হলে

  • পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে

  • বাণিজ্যিক লাইসেন্সধারী বা বড় ব্যবসার মালিক হলে

অগ্রাধিকারপ্রাপ্তরা কারা?

কার্ড প্রদানে সাত শ্রেণির মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—

  • ভূমিহীন ও গৃহহীন পরিবার

  • প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার

  • অনগ্রসর জনগোষ্ঠী (হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃগোষ্ঠী)

  • শূন্য দশমিক পাঁচ একর বা তার কম জমির মালিক পরিবার

সুবিধাভোগী নারী নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে।

নির্বাচন ও অর্থপ্রদানের প্রক্রিয়া

সুবিধাভোগী নির্ধারণে সরকারের খানা জরিপ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ডেটাবেইস ব্যবহার করা হবে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিকে তালিকাভুক্ত করা হবে।

সরকারি কোষাগার থেকে অর্থ সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে জমা হবে। বিদ্যমান টিসিবি কার্ডকে ফ্যামিলি কার্ডের ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ হিসেবে রূপান্তর করা হবে। একই স্মার্ট কার্ড ব্যবহার করে ওটিপি যাচাইকরণের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা ছাড়াও ভবিষ্যতে শিক্ষা উপবৃত্তি ও কৃষি ভর্তুকির সুবিধা পাওয়া যাবে।

পাইলট প্রকল্প ও লক্ষ্যমাত্রা

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি ভিন্নধর্মী এলাকা নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • বনানী কড়াইল বস্তি (শহুরে বস্তি)

  • চট্টগ্রামের পটিয়া (শিল্প এলাকা)

  • বান্দরবানের লামা (পার্বত্য এলাকা)

  • সুনামগঞ্জের দিরাই (হাওর এলাকা)

  • ঠাকুরগাঁও সদর (সীমান্তবর্তী এলাকা)

পাইলট প্রকল্পে মোট ২ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার ৭৭ শতাংশ সরাসরি দরিদ্র পরিবারের হাতে যাবে।

প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় প্রত্যেকটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত নারীদের কার্ড দেওয়া হবে। প্রতি পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। শুরুতে সাড়ে ছয় হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে এবং পর্যায়ক্রমে দুই কোটি দরিদ্র পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে।

দীর্ঘমেয়াদি লক্ষ্য

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, দেশে বর্তমানে ৯৫টির বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। সমন্বয়হীনতা, একই ব্যক্তির একাধিক সুবিধা গ্রহণ এবং প্রকৃত দরিদ্রদের বাদ পড়ার মতো সমস্যাগুলো দূর করে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই এ প্রকল্পের উদ্দেশ্য।

দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে প্রতিটি নাগরিকের জন্য একটি ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’-এ রূপান্তরের পরিকল্পনা রয়েছে।


৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন
৪৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া...

৭ ঘন্টা আগে


শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।শ্রদ্ধা নিবেদন শেষে রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১০ ঘন্টা আগে


সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী
সেনানিবাস ও জলসিঁড়িতে ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করবে সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চলতি বছরের বৃক্ষরোপণ অভিযানে দেশের বিভিন্ন সেনানিবাস ও জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় মোট ১১ লাখ ৩৬ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান নিজ হাতে একটি

১১ ঘন্টা আগে


‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশে যেন নতুন বৈষম্য না তৈরি হয়’
‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে, দেশে যেন নতুন বৈষম্য না তৈরি হয়’

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেছেন, তার ছেলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে। তাই নতুন করে কোনো ধরনের বৈষম্য বা বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরের ষোলশহর...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom