১ হাজার ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব এমপি মাহবুব উদ্দিন খোকনের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ফ্যাসিস্ট সরকারের আমলে সঞ্চিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, অর্থপাচার রোধ এবং কালো টাকার প্রবাহ নিয়ন্ত্রণে দেশের প্রচলিত ১ হাজার ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের একটি বড় অংশের নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছে। অনেকেই ঘরে বিপুল পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়ে গেছে। এ অবস্থায় নির্দিষ্ট সময়ের মধ্যে ১ হাজার ও ৫০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করলে সেই অর্থ আবার আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় ফিরে আসবে।
তিনি প্রস্তাব করেন, যেসব ব্যক্তি তাদের অর্থের বৈধ উৎস দেখাতে পারবেন না, তারা নির্ধারিত হারে-২০ থেকে ২৫ শতাংশ-কর পরিশোধের মাধ্যমে অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন। এতে ব্যাংকিং খাতে তারল্য বাড়বে, বিনিয়োগে গতি আসবে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে বলে তিনি মত দেন।
ব্যাংকিং খাতের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যাংক পরিচালিত হচ্ছে, যা খাতটির স্থিতিশীলতার জন্য ইতিবাচক নয়।
তার ভাষায়, “এমপি হলেই একটি ব্যাংক, নেতা হলেই একটি লিজিং কোম্পানি-এ ধরনের সংস্কৃতি বন্ধ করতে হবে। দুর্বল ব্যাংকগুলো জনগণের অর্থ দিয়ে টিকিয়ে রাখা হচ্ছে। তাই ব্যাংকের সংখ্যা যৌক্তিক পর্যায়ে এনে খাতটিকে আরও কার্যকর করতে হবে।”
অর্থপাচার প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর থেকে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কথা বারবার বলা হলেও বাস্তবে উল্লেখযোগ্য সাফল্য আসেনি। তাই কেবল পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা নয়, এমন একটি আর্থিক ও আইনি পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে মানুষ দেশের ভেতরেই বিনিয়োগ ও সম্পদ সংরক্ষণে আস্থা পায়।
প্রস্তাবিত বাজেটের বিভিন্ন সামাজিক কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী উদ্যোগ ইতিবাচক পদক্ষেপ। তবে দীর্ঘমেয়াদে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য কর্মসংস্থান সৃষ্টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, মাহবুব উদ্দিন খোকনের প্রস্তাবটি ভারতের ২০১৬ সালের নোট বাতিল উদ্যোগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সে সময় ভারত সরকার আকস্মিকভাবে ৫০০ ও ১ হাজার রুপির নোটের বৈধতা বাতিল করে, যা দেশটির মোট প্রচলিত নগদ অর্থের প্রায় ৮৬ শতাংশ ছিল। সেই সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাব নিয়ে এখনো অর্থনীতিবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে।
ক্যামেলস রেটিংয়ের অবসান, ঝুঁকিভিত্তিক তদারকিতে বাংলাদেশ ব্যাংক
দেশের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নের দীর্ঘদিনের প্রচলিত ক্যামেলস রেটিং ব্যবস্থা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংক তদারকিতে চালু হয়েছে কম্পোজিট রিস্ক রেটিং (সিআরআর)। এটি কেন্দ্রীয় ব্যাংকের রিস্ক বেসড সুপারভিশন (আরবিএস) বা ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।বাংলাদেশ...
১৩ ঘন্টা আগে
ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী আমির খসরু
ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার ঋণনির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের দিকে এগোচ্ছে এবং এ নিয়ে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।অর্থমন্ত্রী বলেন, বাজেটকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে বিভিন্ন দিক
৭ দিন আগে
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমল, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা হ্রাস
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। নতুন এ মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বাজুসের সোমবার সকালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...
৯ দিন আগে
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।বৃহস্পতিবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং
১০ দিন আগে
