আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা: এখনই শান্তিচুক্তি না হলে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

১০ মাস আগে


যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা: এখনই শান্তিচুক্তি না হলে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরতে পারে

ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তিচুক্তিতে অবিলম্বে সম্মত না হলে পরিস্থিতি ইউক্রেনের বিরুদ্ধে আরও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের মতে, এখন সিদ্ধান্ত না নিলে সামনে আরও ক্ষতিকর ও কঠিন প্রস্তাব মেনে নিতে বাধ্য হতে পারে কিয়েভ।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র মিলে যুদ্ধবিরতি ও শান্তির জন্য ২৮ দফার একটি খসড়া চুক্তি প্রস্তুত করেছে। সেই খসড়ার ওপর ভিত্তি করেই ইউক্রেনকে আলোচনায় রাজি করানোর চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র ন্যাটোকে জানিয়েছে—চুক্তিটি নিখুঁত না হলেও সময় নষ্ট করলে পরিস্থিতি ইউক্রেনের বিপক্ষে আরও খারাপ দিকে যাবে।

শনিবার দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিসকল এ বিষয়ে ন্যাটো দেশগুলোর দূতদের ব্রিফ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, “পারফেক্ট চুক্তি বলে কিছু নেই। দেরি হলে কেবল পরিস্থিতি আরও কঠিন হবে।”

বৈঠকে উপস্থিত এক সূত্র জানান, পুরো আলোচনাজুড়ে চাপা উত্তেজনার পরিবেশ ছিল। কিছু মার্কিন কর্মকর্তা প্রশ্ন তোলেন, রাশিয়ার সঙ্গে এত গুরুত্বপূর্ণ আলোচনা কেন মিত্র দেশগুলোকে সম্পূর্ণভাবে অবহিত না করে চালানো হলো।

খসড়া চুক্তি অনুযায়ী, যুদ্ধ থামাতে ইউক্রেনকে বেশ কিছু বড় ছাড় দিতে হবে। এর মধ্যে রয়েছে—

  • দখলে থাকা কিছু এলাকা রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া,
  • এমনকি বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা কিছু অঞ্চল থেকেও সরে দাঁড়ানো,
  • যুদ্ধকালীন সংঘটিত সব যুদ্ধাপরাধের বিচার বাদ দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা।

এ পরিস্থিতিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিহাসের সবচেয়ে কঠিন সময় বলে অভিহিত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা দাঁড়িয়ে আছি দুটি কঠিন অবস্থার মুখে—হয় আমাদের দেশের সম্মান হারাতে হবে, নয়ত হারাতে হবে একজন গুরুত্বপূর্ণ বন্ধুকে (যুক্তরাষ্ট্র)।”

এখন ইউক্রেনের সামনে সবচেয়ে বড় প্রশ্ন—সম্মান নাকি সমঝোতা?


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

১ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

৭ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১৭ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom