যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদল-এর ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে আবদুল মোনায়েম মুন্নাকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে।
বৃহস্পতিবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শীর্ষ নেতৃত্ব
সভাপতি: আবদুল মোনায়েম মুন্না
সিনিয়র সহ-সভাপতি: রেজাউল কবীর পল
সাধারণ সম্পাদক: মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন
১ম যুগ্ম সাধারণ সম্পাদক: বিল্লাল হোসেন তারেক
কমিটির বৈশিষ্ট্য
নতুন কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক এবং সদস্যসহ মোট ১৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবে অবস্থানরত কয়েকজন নেতাকেও গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে, যা সংগঠনের আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণের দিকটি তুলে ধরে।
গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদ
প্রচার সম্পাদক: আল মেহেদী তালুকদার
তথ্য ও গবেষণা সম্পাদক: আমিনুর রহমান আমিন
কোষাধ্যক্ষ: রোকনুজ্জামান রোকন
কৃষি বিষয়ক সম্পাদক: কৃষিবিদ সানোয়ার আলম
ক্রীড়া বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসেন জনি
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ইমরান আহমেদ প্রিন্স
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ডা. গালিব হাসান ও ডা. বেলাল হোসেন নাজিম
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা): খায়রুজ্জামান লিঙ্কন
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটির মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কমিটির সদস্যরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করবেন।
সমাজের উচ্ছিষ্টদের হাতেই রাজনীতির চালিকাশক্তি ডেপুটি স্পিকার
রাজনীতি এখন আর আদর্শের জায়গায় নেই বরং সমাজের উচ্ছিষ্টদের হাতেই এর চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।তিনি বলেন চাঁদাবাজ নেশাখোর বখাটে ও কর্মবিহীন মানুষ যারা সমাজের উচ্ছিষ্ট তাদের হাতেই রাজনীতির চালিকাশক্তি।গতকাল বুধবার (১১ নভেম্বর) বাংলা একাডেমিতে ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্টের (আইআইডি) আয়োজনে ‘তারুণ্যের ইশতেহার’ শীর্ষক
৪ ঘন্টা আগে
পাকিস্তানের ক্রিকেটে নতুন ভূমিকায় বাংলাদেশের বুলবুল
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভাদের বিকাশে দিকনির্দেশনা দেবেন বুলবুল। ক্রিকেটের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে
১ দিন আগে
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...
৩ দিন আগে
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১
৪ দিন আগে
