যশোরে তালা ভেঙে আ. লীগ কার্যালয়ে দখল করলো ছাত্রলীগ কর্মীরা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোরের বাঘারপাড়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবারের তারাবিহ নামাজের সময় ৩০-৩৫ জন যুবক কার্যালয়ের দরজার তালা ভেঙে ঢুকে দেয়ালগুলোতে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। ঘটনার একটি ১৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, তালা ভেঙে প্রবেশ করা যুবকরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যারা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী।
বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
১ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৭ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১০ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১০ দিন আগে
