যশোর-৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী আলিম হোসেনের ফরম দাখিল
সাইফুল ইসলাম, নগর প্রতিনিধি
মনোনয়ন ফরম সংগ্রহ এনসিপির কেন্দ্রীয় নেতা তাসনিম জারা
যশোর-৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন দলটির গুলশান থানার যুগ্ম সমন্বয়কারী সদস্য জনাব আলিম হোসেন।
গতকাল (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমা শেষে আলিম হোসেন বলেন, “গত ৫৪ বছরে বাংলাদেশের রাজনৈতিক ধারায় কার্যকর পরিবর্তন আসেনি। যে দলই ক্ষমতায় এসেছে, তারা নিজেদের ভাগ্য বদলেছে; কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলায়নি। এ কারণেই ৫ আগস্ট ছাত্র–জনতা ঐক্যবদ্ধ হয়ে ১৫ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিদায় করেছে।”
তিনি আরও বলেন, “যশোর-৪ আসন থেকে যদি জনগণ আমাকে নির্বাচিত করে, আমি জুলাই চেতনা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে কাজ করব। তারুণ্যের জন্য স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি করব, যাতে দেশের মানুষের মৌলিক অধিকার, নিরাপদে বসবাস ও সুস্থ ধারার রাজনীতি নিশ্চিত হয়।”
মনোনয়ন জমা উপলক্ষে কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে আলিম হোসেনকে স্বাগত জানান।
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১২ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৪ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১৬ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...
১৬ ঘন্টা আগে
