জাতীয়

উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত


গভীর সমুদ্রবন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মহেশখালীর মাতারবাড়ীতে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

মহেশখালী পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন তিনি। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেল মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রাষ্ট্রপতি পদে অলি আহমদকে মনোনয়ন দিল ১১ দলীয় ঐক্য
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে মনোনয়ন দিল ১১ দলীয় ঐক্য

রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করা হয়।বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং জোটের

২৬ মিনিট আগে


পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন। শনিবার (৮ আগস্ট) তিনি এ সফরে রওনা হন।সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন।এ ছাড়া উভয় স্থানে রাষ্ট্রীয় ও মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন তিনি।শনিবার

২ ঘন্টা আগে


তারেক রহমানের চট্টগ্রাম সফরে ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি
তারেক রহমানের চট্টগ্রাম সফরে ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে রোববার (৯ আগস্ট) দিনভর ব্যস্ত সময় কাটাবেন তারেক রহমান। এক দিনের সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।সফরসূচি অনুযায়ী, সকালে কক্সবাজারের মহেশখালীতে কর্মসূচি শেষে হেলিকপ্টারে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টার দিকে সেখানে বন্যায়...

২ ঘন্টা আগে


‘হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
‘হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ পেলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom