টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সরকারের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে ব্যবহৃত অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে জনগণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, সরকার বিষয়টিকে জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিকের সমস্যা শুধু টুথপেস্টের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন একটি বিস্তৃত পরিবেশগত ও জনস্বাস্থ্যগত সমস্যা। বিভিন্ন উৎস থেকে উৎপন্ন মাইক্রোপ্লাস্টিক খাদ্য, পানি এবং পরিবেশে ছড়িয়ে পড়ছে।
জাহেদ উর রহমান বলেন, এ সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু টুথপেস্ট বা কোনো একটি পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না। তবে যেহেতু পরীক্ষায় উল্লেখযোগ্য পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, তাই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা মানুষের মধ্যে বাড়ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। তাদের গবেষণায় ২৬টি নমুনা, অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও এ ধরনের ক্ষুদ্র প্লাস্টিক কণার অস্তিত্ব পাওয়া গেছে।
গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। একই সঙ্গে এলএনজি আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী...
৭ ঘন্টা আগে
বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া, প্রতি টনে ১০ ডলার ছাড়ের প্রস্তাব
বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বাজারদরের তুলনায় প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম দামে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিন জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল...
৭ ঘন্টা আগে
রাষ্ট্রপতির দায়মুক্তি দায়িত্বকাল পর্যন্ত, পরে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব: তথ্য উপদেষ্টা
দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে দায়িত্ব শেষ হওয়ার পর, দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগের বিষয়ে প্রয়োজন হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড...
১৪ ঘন্টা আগে
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, জানালো বিআরটিএ
আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দেওয়ার পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন করতে হবে।মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে...
১৫ ঘন্টা আগে
