আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধ ঘোষণা ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে আজ ভোট

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


ট্রাম্পের যুদ্ধ ঘোষণা ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে আজ ভোট

ছবি: সংগৃহীত


মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি অনুষ্ঠিত হবে। বুধবার (৪ মার্চ) প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর একতরফাভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণের আওতায় আসতে পারে।

জানা গেছে, স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে এবং বিকেল ৪টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে সমালোচনা জোরদার হয়েছে যে, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে এত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার সাংবিধানিক এখতিয়ার প্রেসিডেন্টের আছে কি না—তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

যদিও ট্রাম্প কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই হামলা শুরুর ঘোষণা দেন, দেশটির আইনপ্রণেতাদের একটি অংশ তার এই পদক্ষেপে সমর্থন দিচ্ছেন না বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

অন্যদিকে ইরান দাবি করেছে, এই যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজ করছেন, মার্কিন জনগণের স্বার্থে নয়।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি পাস হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা আরও জোরদার হতে পারে। তবে বিলটি সিনেটে কতটা সমর্থন পাবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

 


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

২ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

৭ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১৮ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom