ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীরের উদ্ধার ৭৪ লাখ টাকা আদালতে জমা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন উদ্ধার হওয়া ৭৪ লাখ টাকা, দুইটি মোবাইল সেট ও প্রয়োজনীয় পড়নের কাপড় আদালতে জমা দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)।
গত ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর শিক্ষক বেলাল উদ্দিন প্রধান। নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় তার কাছে নগদ ৭৪ লাখ টাকা পাওয়া গেলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়।
বিমানবন্দর সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে টাকার উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় যৌথবাহিনী তাকে আটক করে। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তবে বেলাল উদ্দিন প্রধান দাবি করেন, এটি তার ব্যবসার বৈধ অর্থ এবং ঢাকার বিমানবন্দর থেকে টাকার এনওসি নেওয়া ছিল।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নগদ ৭৪ লাখ টাকা, দুইটি মোবাইল সেট ও অন্যান্য সামগ্রী ট্রেজারি চালান মূলে নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দিয়েছে সৈয়দপুর থানা পুলিশ।
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...
৫৩ মিনিট আগে
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...
৬ ঘন্টা আগে
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...
৭ ঘন্টা আগে
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...
১ দিন আগে
