টাঙ্গাইলে জামায়াতের অফিসে আগুন, ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে পৃথক দুটি ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর একটি সাংগঠনিক কার্যালয় ও এক সমর্থকের চারটি খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপিকে দায়ী করেছে জামায়াত। এদিকে ঘটনা তদন্তে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় নির্বাচন-পরবর্তী সময় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ওই এলাকায় স্থাপিত জামায়াতের সাংগঠনিক কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর জামায়াত নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল ও তার অনুসারীদের দায়ী করেন।
রোববার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জমান তালুকদার সেলুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাবসারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে উপজেলার বিএনপির সহসভাপতি এস এম ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, “মেঘারপটল এলাকায় আমাদের সাংগঠনিক কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসার কথা বলা হচ্ছে, যা দুঃখজনক।”
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জমান তালুকদার সেলু দাবি করেন, ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলেও আগুনের ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত থাকতে পারে। “বিএনপির কেউ জড়িত নয়। তারপরও আমরা তদন্ত কমিটি গঠন করেছি,” বলেন তিনি।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান জানান, এ ঘটনায় এখনো জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বড়বাড়ী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে আমির হামজা নামের এক ব্যক্তির বাড়ির চারটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার পর টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ১১ দলীয় জোটের পরাজিত প্রার্থী ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সখীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান বলেন, “নির্বাচনের ফল ঘোষণার পর গভীর রাতে আমাদের এক সমর্থকের খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
১ ঘন্টা আগে
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
২ ঘন্টা আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
৫ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৬ ঘন্টা আগে
