টানা বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি, পাম্প চালু ও জরুরি টিমের অভিযান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম। জলাবদ্ধতা কমিয়ে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম।
রোববার (১২ জুলাই) ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, অব্যাহত ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানি দ্রুত সরিয়ে নিতে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প চালু করা হয়েছে। একই সঙ্গে সড়কের ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে ভোর থেকেই ইমারজেন্সি রেসপন্স টিম ড্রেনের মুখ পরিষ্কারসহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। সংস্থাটি দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে।
দুপুরে নীলক্ষেত সংলগ্ন আজিমপুর এলাকায় ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম। হাঁটুসমান পানির মধ্যে দাঁড়িয়ে তিনি গাছ অপসারণ কার্যক্রম তদারকি করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে গাছটি সরিয়ে নেওয়ার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল থেকেই তিনি দক্ষিণ সিটির বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলি পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশন কার্যক্রমে নিয়োজিত ইমারজেন্সি রেসপন্স টিমের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, টানা ভারী বর্ষণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোর থেকেই সিটি করপোরেশনের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। জলাবদ্ধতা ও অন্যান্য প্রতিবন্ধকতা দ্রুত অপসারণ করে নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি নগরবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা এবং নাগরিকদের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হবে।
এদিকে ডিএসসিসি রাজধানীবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থার চলমান রাস্তা খননের কারণে সৃষ্ট গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের আশপাশে চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...
১ ঘন্টা আগে
দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু
১ ঘন্টা আগে
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...
২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও
৭ ঘন্টা আগে
