খেলাধুলা

টাইগারদের ৫ উইকেটে হার, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


টাইগারদের ৫ উইকেটে হার, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তানের জয়ে বড় ভূমিকা রেখেছেন আজমতউল্লাহ ওমরজাই।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২২১ রানে অলআউট হয়ে যায়। আফগানিস্তানের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন আজমতউল্লাহ ওমরজাই, যিনি ৪০ রান খরচায় তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ওয়ানডের বর্ষসেরা এই ক্রিকেটারের নিয়ন্ত্রিত বোলিংয়েই মূলত বাংলাদেশের বড় স্কোর গড়ার আশা ধাক্কা খায়।

জবাবে, ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান সহজেই জয় তুলে নেয়। লক্ষ্য তাড়ার পথেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে রান করে যান আজমতউল্লাহ ওমরজাই। তার অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে আফগানিস্তান ৫ উইকেটের জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom