জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদে গণভোটের প্রচারণায় দেশজুড়ে সুপার ক্যারাভান

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদে গণভোটের প্রচারণায় দেশজুড়ে সুপার ক্যারাভান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি—‘সুপার ক্যারাভান’।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই প্রচারণা কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়িগুলোর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। এই দুটি প্রক্রিয়াই দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, এই লক্ষ্যকে সামনে রেখেই ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান যাত্রা শুরু করেছে। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা নির্বাচন ও গণভোট সম্পর্কিত তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেবে।

আয়োজকদের মতে, সুপার ক্যারাভানের মাধ্যমে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের জনগণকেও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা হবে। এতে করে ভোটাধিকার সম্পর্কে জনগণের সচেতনতা বাড়বে এবং গণভোট ও নির্বাচনে অংশগ্রহণ আরও অর্থবহ হবে।


আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম

আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...

২ ঘন্টা আগে


দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা
দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা

দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটররা এ কথা জানান। এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি,...

৩ ঘন্টা আগে


সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি
সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (২৮...

৫ ঘন্টা আগে


ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom