বানিজ্য

তিন দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকায়

অনলাইন ডেস্ক

১ মাস আগে


তিন দফায় কমল সোনার দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকায়

ছবি: সংগৃহীত


দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর প্রকাশ করা হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও অনুপাতে কমানো হয়েছে। যদিও বিভিন্ন ক্যাটাগরির পূর্ণাঙ্গ দর তালিকা বিজ্ঞপ্তিতে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, তবে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেট সোনার দাম কমার প্রভাব সরাসরি খুচরা ক্রেতাদের ওপর পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এর আগে চলতি মাসের ১৫ মে এক ভরি সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ২১৫ টাকা। পরদিন ১৬ মে আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়। সর্বশেষ বুধবারের সিদ্ধান্তে আরও ২ হাজার ১৫৮ টাকা কমানোয় মাত্র তিন দফায় প্রতি ভরি সোনার দাম মোট কমেছে ৮ হাজার ৭৪৭ টাকা।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারে কাঁচা সোনার সরবরাহ পরিস্থিতি-এই তিনটি বিষয় দেশের স্বর্ণবাজারে মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে কিছুটা স্থিতিশীলতা এবং স্থানীয়ভাবে পাকা সোনার দর কমে যাওয়ায় বাজারে এই সমন্বয় এসেছে।

তবে খুচরা বাজারে অলংকার কিনতে হলে ঘোষিত দামের সঙ্গে মজুরি ও ভ্যাট যুক্ত হওয়ায় ভোক্তাদের প্রকৃত ব্যয় আরও বেশি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স
জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স

চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ডলারপ্রতি ১২৩ টাকা বিনিময় হার বিবেচনায় এই অর্থের পরিমাণ প্রায় ১৮ হাজার ৯৬৬ কোটি ৬০ লাখ টাকা।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে (২০২৫ সালের ১ থেকে ১৪

১৬ ঘন্টা আগে


সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান সিকদার।বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নতুন দায়িত্বে যোগ দেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের জন্য...

১৬ ঘন্টা আগে


টানা বৃষ্টিতে ঢাকার বাজারে কাঁচামরিচ, মাছ ও সবজির দাম বেড়েছে
টানা বৃষ্টিতে ঢাকার বাজারে কাঁচামরিচ, মাছ ও সবজির দাম বেড়েছে

দেশজুড়ে টানা বর্ষণের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে বিভিন্ন সবজি, মাছ ও কাঁচামরিচের দাম। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বিক্রেতারা মূল্য বৃদ্ধির কথা বললেও ক্রেতাদের অভিযোগ, বাজারে পণ্যের ঘাটতি না থাকলেও বাড়তি দামে কিনতে হচ্ছে প্রয়োজনীয় নিত্যপণ্য।সোমবার (১৩ জুলাই) রাজধানীর মালিবাগ ও রামপুরা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে বাজারে ক্রেতার...

৩ দিন আগে


যুক্তরাষ্ট্রে মে মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬.০৪ শতাংশ বেড়েছে, দ্বিতীয় অবস্থান অটুট
যুক্তরাষ্ট্রে মে মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬.০৪ শতাংশ বেড়েছে, দ্বিতীয় অবস্থান অটুট

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ০৪ শতাংশ বেড়ে ৫৮২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) সামগ্রিক রপ্তানি কমেছে, তবুও দেশটির বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom