তিন আইন মানবাধিকার সুরক্ষা দুর্বল করেছে: এইচআরডব্লিউ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সেপ্টেম্বরে জাতীয় সংসদে পাস হওয়া তিনটি আইন বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির মতে, এসব আইনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নেওয়া কিছু সুরক্ষা ব্যবস্থা বাতিল বা সীমিত করা হয়েছে। এতে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকানোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা কমে যেতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলেছে, নতুন আইনগুলো জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) স্বাধীনতা ও তদন্ত ক্ষমতা, গুমের অভিযোগ তদন্তের কাঠামো এবং র্যাবের পরিবর্তে গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) জবাবদিহির কাঠামো নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
এনএইচআরসির তদন্ত ক্ষমতা নিয়ে আপত্তি
এইচআরডব্লিউর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশের মাধ্যমে এনএইচআরসিকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত, গুম প্রতিরোধ এবং আটককেন্দ্র পরিদর্শনের মতো অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছিল। নতুন আইনে এসব ক্ষমতার কিছু অংশ সীমিত করা হয়েছে।
সংস্থাটি আরও বলেছে, নতুন আইনে কমিশনার নিয়োগে সরকারের প্রভাব বাড়ার সুযোগ তৈরি হয়েছে এবং কমিশনের বাজেট ও প্রশাসনিক স্বাধীনতাও কমতে পারে।
তবে সরকারের পক্ষ থেকে নতুন এনএইচআরসি আইনকে মানবাধিকার সুরক্ষা জোরদারের উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সংসদে পাস হওয়া আইনের সরকারি ব্যাখ্যায় বলা হয়, নতুন আইনি কাঠামোর লক্ষ্য হলো একটি কার্যকর ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা।
গুমের তদন্তে পরিবর্তন
৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত আইন পাস হয়। এইচআরডব্লিউর মতে, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের তুলনায় নতুন আইনে গুমের অভিযোগ তদন্তের কাঠামো পরিবর্তন করা হয়েছে। সংস্থাটির দাবি, নতুন আইনে এনএইচআরসির সরাসরি তদন্তের পরিবর্তে অভিযুক্ত সংস্থার বাইরে অন্য কোনো নিরাপত্তা সংস্থা বা আন্তঃসংস্থা তদন্ত দলের মাধ্যমে তদন্তের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া আটককেন্দ্র, এমনকি গোপন আটককেন্দ্রের সন্দেহ থাকলেও সেগুলো পর্যবেক্ষণ ও পরিদর্শনের যে ক্ষমতা আগের অধ্যাদেশে কমিশনকে দেওয়া হয়েছিল, নতুন আইনে তা আর নেই বলে জানিয়েছে সংস্থাটি।
গুমের ঘটনায় কমান্ড রেসপনসিবিলিটির আইনি মানদণ্ড পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেছে এইচআরডব্লিউ। তাদের দাবি, আগের ব্যবস্থায় কোনো কর্মকর্তা লঙ্ঘনের বিষয়ে জানতেন বা জানা উচিত ছিল এবং তা প্রতিরোধ করতে ব্যর্থ হলে দায় নির্ধারণের সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় সরাসরি নির্দেশ দেওয়ার প্রমাণ প্রয়োজন হবে।
র্যাবের পরিবর্তে এসআরবি
১০ সেপ্টেম্বর সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন পাস হয়। এর মাধ্যমে র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে নতুন নামে বাহিনীটির কার্যক্রম শুরু হয় বলে এইচআরডব্লিউ জানিয়েছে।
সংস্থাটির দাবি, র্যাবের জনবল, ক্ষমতা, সম্পদ ও নথিপত্র নতুন বাহিনীতে হস্তান্তর করা হয়েছে। ফলে নাম পরিবর্তন হলেও বাহিনীর কাঠামোগত ধারাবাহিকতা বজায় রয়েছে বলে মনে করে এইচআরডব্লিউ। একই সঙ্গে নতুন আইনে নিরাপত্তা বাহিনীর জন্য পর্যাপ্ত মানবাধিকার সুরক্ষা, স্বাধীন তদারকি ও জবাবদিহির ব্যবস্থা নেই বলেও দাবি করেছে সংস্থাটি।
নিরাপত্তা খাতে সংস্কারের আহ্বান
এইচআরডব্লিউর এশিয়া বিষয়ক পরিচালক এলেইন পিয়ারসন বলেন, অতীতের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশের নিরাপত্তা খাতে প্রকৃত সংস্কার এবং অভিযোগ তদন্তে পূর্ণ ক্ষমতাসম্পন্ন একটি স্বাধীন মানবাধিকার প্রতিষ্ঠান প্রয়োজন।
সংস্থাটি বলেছে, নিরাপত্তা বাহিনীর ওপর কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত না হলে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর লঙ্ঘন প্রতিরোধে কাঙ্ক্ষিত সুরক্ষা নিশ্চিত করা কঠিন হতে পারে।
খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ জাইমা রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম এ কার্যালয়ের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন।...
৮ ঘন্টা আগে
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী
দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই কার্ড পাবেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক...
১২ ঘন্টা আগে
ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্সে বক্তব্য দিলেন জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ বক্তব্য দিয়েছেন।জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স হলো নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ জোরদারের একটি উদ্যোগ। জাতিসংঘ সাধারণ পরিষদের
১৫ ঘন্টা আগে
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে দেবাশীষ রায় চৌধুরী
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।এর আগে ২১ সেপ্টেম্বর বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে
১৬ ঘন্টা আগে
