জাতীয়

তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপির প্রস্তুতি

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিএনপির প্রস্তুতি

ছবি: সংগৃহীত


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। তাঁকে স্বাগত জানাতে নিউইয়র্কে সাংগঠনিক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

দলটির নেতারা জানিয়েছেন, রোববার (২১ সেপ্টেম্বর) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে দুই সহস্রাধিক নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর সফরসঙ্গীদের কেউ যাতে অসম্মান করতে না পারে, সে জন্য বিমানবন্দরে ‘ভ্যানগার্ড’ হিসেবে প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তারা।

শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসে তারেক রহমানকে স্বাগত জানিয়ে দফায় দফায় মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ৭৩ স্ট্রিট এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এর কাছাকাছি ডাইভারসিটি প্লাজায় শেখ হাসিনার ফাঁসির আদেশ ও মামলা বাতিলের দাবিতে কর্মসূচি পালন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সফর ও দলীয় প্রস্তুতির বিষয়ে কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লূর রহমান জিল্লূ, গিয়াস আহমেদ, মিল্টন ভূঁইয়া ও সোহায়েল হোসেন সোহেল।

এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন খোকন বলেন, প্রধানমন্ত্রীর দেশে ‘অতীব গুরুত্বপূর্ণ কাজ’ থাকায় জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরবেন তিনি। এ কারণে কোনো গণসংবর্ধনার আয়োজন করা হচ্ছে না। দূতাবাসের নাগরিক সংবর্ধনা নিয়ে দেওয়া কিছু তথ্যকে ‘অযাচিত’ উল্লেখ করে তিনি বলেন, এতে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

খোকনের দাবি, প্রধানমন্ত্রী দেশের অর্থ ব্যয় করে সংবর্ধনা নিতে চান না। কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে ছোট একটি প্রতিনিধি দল নিয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন।

তারেক রহমানের ওপর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কোনো নিষেধাজ্ঞা আছে কি না-এমন প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ বলেন, তাঁর বিরুদ্ধে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। এ বিষয়ে ছড়ানো বিভিন্ন তথ্যকে তিনি গুজব ও অসত্য হিসেবে উল্লেখ করেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হবে এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে; পরে ২৮ সেপ্টেম্বরও এর কার্যক্রম অনুষ্ঠিত হবে।


গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিতে চিঠি দেয়নি স্পিকার
গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিতে চিঠি দেয়নি স্পিকার

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এখনো কোনো চিঠি দেয়নি জাতীয় সংসদ। তবে স্পিকারের কাছ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের...

২২ মিনিট আগে


নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়ে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী তুরস্কের এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএমএম সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বাংলাদেশ সময়...

৪৫ মিনিট আগে


বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া সতর্কবার্তায় এ

১ ঘন্টা আগে


জ্বালানির দাম কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল: প্রতিমন্ত্রী
জ্বালানির দাম কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল: প্রতিমন্ত্রী

প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম থাকায় সীমান্তপথে চোরাচালানের ঝুঁকি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জাহাজভাড়া ও বিমা ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছিল। এসব কারণেই জ্বালানির...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom