জাতীয়

তারেক রহমানের চট্টগ্রাম সফরে ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


তারেক রহমানের চট্টগ্রাম সফরে ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে রোববার (৯ আগস্ট) দিনভর ব্যস্ত সময় কাটাবেন তারেক রহমান। এক দিনের সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, সকালে কক্সবাজারের মহেশখালীতে কর্মসূচি শেষে হেলিকপ্টারে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টার দিকে সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি। বাঁশখালী পৌরসভা ও নয়টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোকে এসব ঘরের জন্য নির্বাচিত করা হয়েছে।

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার বাবুনগর আল-জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে হেফাজতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ফটিকছড়ির কর্মসূচি শেষে সড়কপথে হাটহাজারীতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মরহুম শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে ঘর নির্মাণের জন্য পরিবারপ্রতি ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।

জেলা ও উপজেলার কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে ফিরবেন তারেক রহমান। নগরীর হোটেল র‍্যাডিসন ব্লুতে রাত সোয়া ৭টায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের যাত্রাপথ ও কর্মসূচির স্থানগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন প্রস্তুতি।

সফর শেষে রাত ৯টা ২০ মিনিটে বিমানযোগে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

গভীর সমুদ্রবন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মহেশখালীর মাতারবাড়ীতে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।মহেশখালী পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম

৪০ মিনিট আগে


পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন। শনিবার (৮ আগস্ট) তিনি এ সফরে রওনা হন।সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন।এ ছাড়া উভয় স্থানে রাষ্ট্রীয় ও মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন তিনি।শনিবার

৫৩ মিনিট আগে


‘হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
‘হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ পেলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে...

১৪ ঘন্টা আগে


হামলা নয়, গালির জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
হামলা নয়, গালির জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনা ও উসকানির ঘটনায় হামলার পরিবর্তে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেছেন, কেউ গালি দিলে তার জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রয়োজনে পরদিন প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই হামলা করা যাবে না। হামলার রাজনীতি অব্যাহত থাকলে তা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom