জাতীয়

সুন্দরবন সংরক্ষণ ও উপকূলীয় মানুষের উন্নয়নে জাতিসংঘের ৩২০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সুন্দরবন সংরক্ষণ ও উপকূলীয় মানুষের উন্নয়নে জাতিসংঘের ৩২০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

ছবি: সংগৃহীত


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সুন্দরবন সংরক্ষণ এবং এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকার উন্নয়নে মোট ৩২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাতিসংঘ।

শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবন সংরক্ষণে ৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকার উন্নয়নে আরও ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৯৪৭ কোটি ৭৮ লাখ টাকা।

তিনি বলেন, “সুন্দরবন শুধু একটি বন নয়, এটি দেশের পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্য এবং উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম ভিত্তি। তাই এ বন রক্ষায় সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

‘পিপলস ম্যান্ডেট: ম্যানিফেস্টো টু অ্যাকশন’ সিরিজের অংশ হিসেবে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন **‘ধরিত্রী রক্ষায় আমরা’**সহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, সংসদ সদস্য মো. আব্দুল আলীমসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ জরুরি।

প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সবাইকে সুন্দরবন রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া এই গুরুত্বপূর্ণ বনাঞ্চলকে টেকসইভাবে সংরক্ষণ করা সম্ভব নয়।


অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...

৩ ঘন্টা আগে


শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে

৩ ঘন্টা আগে


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

২২ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom